কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার
আপডেট: ১৫:৩৫, ৫ ডিসেম্বর ২০২০
মৌলভীবাজারের কমলগঞ্জ মুক্ত দিবস আজ
ছবি: সংগৃহীত
বিজয়ের মাস ডিসেম্বরের পঞ্চম দিন আজ। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয়। ১৯৭১ সালের এ দিনে কমলগঞ্জের সাহসী মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের হটিয়ে বাংলার বাতাসে উড়িয়ে দেয় স্বাধীনতার পতাকা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন জানান, ৬০ জনের একটি দল তৈরি করে শমশেরনগর বিমানঘাঁটিতে ট্রেনিংয়ের কাজ চলতে থাকে।
‘১০ মার্চ ক্যাপ্টেন গোলাম রসুলের নেতৃত্বে পাকিস্তানি সেনারা মৌলভীবাজারে অবস্থান নেয়। ২৩ মার্চ তৎকালীন ছাত্রনেতা নারায়ণ পাল ও আব্দুর রহিম পাকিস্তানি পতাকা পোড়ানোর দায়ে গ্রেপ্তার হলেও তীব্র আন্দোলনের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।‘ বলছিলেন কমান্ডার জয়নাল আবেদিন।
তিনি আরও বলে, কমলগঞ্জ ছিল বামপন্থিদের সুদৃঢ় ঘাঁটি। তারা মওলানা ভাসানী গ্রুপের সঙ্গে সংশ্নিষ্ট ছিলেন। ৩ ডিসেম্বর শমশেরনগর এলাকা শত্রুমুক্ত হয়। ৫ ডিসেম্বরে ভানুগাছ এলাকায় মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রচ যুদ্ধের পর কমলগঞ্জ সদর থেকে হানাদাররা পালাতে বাধ্য হয়।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























