ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৩, ৫ ডিসেম্বর ২০২০

জুড়ী মুক্ত দিবস আজ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিজয়ের মাস ডিসেম্বরের পঞ্চম দিন আজ। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলারর জুড়ী উপজেলা শ্ত্রুমুক্ত হয়।

১৯৭১ সালের ১ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের অধীনে ভারতের রাণীবাজার সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা অস্ত্র গোলাবারুদ নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের প্রস্তুতি নেয়। মুক্তিযোদ্ধারা ৩ ডিসেম্বর উপজেলা সদরের ফুলতলার রাগনা সীমান্ত দিয়ে প্রবেশ করে। জুড়ী নদীর ওপর অস্থায়ী সেতু নির্মাণ করে জুড়ী শহরের দিকে এগুতে থাকে।

মুক্তিযোদ্ধারা রত্না চা-বাগান এলাকায় পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা পাকিস্তানি বাহিনীর সাথে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে উভয়পক্ষে অর্ধশতাধিক আহত হন। এ সময় মিত্রবাহিনীর সহায়তায় পাকিস্তানি বাহিনী জুড়ী থেকে পিছু হটে।

অবশেষে ৫ ডিসেম্বর জুড়ী শত্রুমুক্ত হয়। বাংলার বাতাসে উড্ডয়ন হয় স্বাধীন বাংলার পাতাকা।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়