মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:২২, ৫ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকির প্রতিবাদে বিক্ষোভ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট মৌলভীবাজার।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে কটুক্তি ও ভুল ব্যাখ্যার প্রতিবাদে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন। নাট্যজন আব্দুল মতিনের সভাপতিত্বে নাট্যকার আসম সালেহ সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না দত্ত, নাট্যজন খালেদ চৌধুরী, নৃত্য প্রশিক্ষক শাহাবুদ্দিন আহমদ, সংস্কৃতি কর্মী আনোয়ার হোসেন দুলাল, নির্বেন্দু নির্ধুত, প্রদীপ নাহা, কয়ছর আহমদ, সুনিল শৈশব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘পৃথিবীর ইসলামিক দেশসহ প্রতিটা দেশেই ভাস্কর্য রয়েছে। মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হচ্ছে যার উপাসনা করা হয়। আর কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে।’
তারা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা সমালোচনা করেছেন অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশে জামায়াত- হেফাজত মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
আইনিউজ/ওমর ফারুক নাইম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























