মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৪৬, ৬ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
ছবি: আইনিউজ
কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে সদর উপজেলা আওয়ামীলীগ।
রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরাও অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েবসহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ নেছার আহমদ এমপি বলেন, উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্থ করতে বিরোধী শক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন ঘরে বসে থাকলে চলবে না। এমন নেক্কারজনক কাজ প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোব মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























