কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৫:০৪, ৬ ডিসেম্বর ২০২০
কমলগঞ্জে সিএনজি-ইজিবাইক সংঘর্ষে নিহত এক শিশু
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে ইজিবাইক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম সঞ্জয় রেলী (১২)। সে কুরমা চা বাগানের কালিটিলা বস্তির চা শ্রমিক স্বপন রেলীর ছেলে।
রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে আদমপুর আসার পথে গুলের হাওর বাজার এলাকায় একটি ইজিবাইকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শিশু সঞ্জয় রেলী ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয়কে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























