ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৩, ৭ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে সাংবাদিক পরিচয়ধারী এক নারী আটক

সাংবাদিক পরিচয়ধারী নারী

সাংবাদিক পরিচয়ধারী নারী

মৌলভীবাজারে রুলি আক্তার জেলি (৩৬) নামে সাংবাদিক পরিচয়ধারী এক নারীকে আটক করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানা সোমবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে ওই নারীকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত নারী বহুদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। সে সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে টাকা আদায় করত।

মৌলভীবাজার সদর হাসপাতালের অভিযোগের জেরে সোমবার অভিযান চালায় পুলিশ। এ সময় হাতে নাতে ওই নারী ধরা পড়ে।

মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রুলি আক্তার অনেকদিন ধরেই মানুষের সাথে প্রতারণা করে আসছে। আজ আমরা তাকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়