জুড়ী প্রতিনিধি
আপডেট: ২৩:৩৫, ৭ ডিসেম্বর ২০২০
আওয়ামী লীগের উপ কমিটির সদস্য হলেন মৌলভীবাজারের জাকির
এস এম জাকির হোসাইন
নব ঘোষিত আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য হলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দলীয় প্যাডে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও নবগঠিত কমিটির সদস্য সচিব শামসুন নাহার চাঁপা সাক্ষরিত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে বর্তমান সংসদের পাঁচজন সদস্যসহ সদস্য পদে মনোনীত হয়েছেন জুড়ীর সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামাল সোহাগ ও সদস্য পদে রয়েছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক নবগঠিত উপ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আব্দুল খালেক, সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শামসুন নাহার চাঁপা।
এছাড়া ২৮ জন কার্যকরি সদস্য সমৃদ্ধ মোট ৩০ জন বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে - মো. আফছারুল আমীন এমপি, মো. আব্দুল কুদ্দস এমপি, একেএম শাহজাহান কামাল এমপি, আব্দুস সোবাহান গোলাপ এমপি, এমএ মতিন এমপি, এইচ এম বদিউজ্জামান সোহাগ, এস এম জাকির হোসাইন, সোহেলী সুলতানা সুমি, প্রফেসর ড. জাকিয়া পারভিন (ঢাবি), অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (ঢাবি), প্রফেসর (অব) মো. নুরুল্লাহ (রাবি), প্রফেসর ড. সফিকুল ইসলাম (রাবি), প্রফেসর ড. আবুল কাশেম (রাবি), প্রফেসর প্রিয়ব্রত পাল (জবি), অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া (ঢাবি), অধ্যাপক ড. সালাহ উদ্দিন (ঢাবি), ড. শহিদুল ইসলাম, অধ্যক্ষ আমেনা বেগম, ড. আমিনুর রহমান সুলতান, সাবেক অধ্যক্ষ হোসনে আরা, সহ অধ্যাপক জোবায়ের আলম (ঢাবি), আবিদুর রহমান লিটু, শিউলি আফসার, নুরজাহান আক্তার, জেনিফার ইউনুস ঝিনু, শেখ মো. মামুনুর রশীদ, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মতিউর রহমান লালটু,নূরুল ইসলাম বিজন, মনিরুল ইসলাম, মোর্শেদুজ্জামান,নাজিম উদ্দিন, রওশন আলম, তাপসী ব্যানার্জী, মাহমুদ সালাউদ্দিন, জাকির হোসেন, মেহেদী জামিল,মোজাহিদুল সৌরভ।
খুশির জোয়ার জুড়ীতে
এদিকে এ খবর প্রকাশের পর খুশির জোয়ার বইছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর নিজ এলাকা মৌলভীবাজারের জুড়ীতে। তার এ সফলতায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছা প্রকাশ করছেন জুড়ীসহ মৌলভীবাজার জেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী ও সমাজের বিভিন্ন পর্যায়ের অসংখ্য শুভানুধ্যায়ীগণ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























