নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২৩:৩০, ৮ ডিসেম্বর ২০২০
পাউরুটি-বিস্কুটে মাছি-তেলাপোকা, ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
কেক-বিস্কুটে মাছি, নোংরা ট্রে
বিস্কুটে মাছি, তেলাপোকা। কড়াইয়ে পুরনো ভাজা তেল। নোংরা পরিবেশে তৈরি হয় কেক, পাউরুটি। কারিগরদের গায়ের পোশাকে ময়লার স্তুপ। মঙ্গলবার (৮ ডিসেম্বর) মৌলভীবাজার শহরে দুপুর থেকে অভিযানে বের হয়ে এমন চিত্রই দেখতে পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকি।
শহরের ৫টি বেকারিতে অভিযান চালিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরেজমিনে দেখা যায়, বাসি বিস্কুট গুঁড়া করে দেওয়া হচ্ছে টোস্ট বিস্কুটে। নোংরা ট্রেতে তৈরী হচ্ছে বিস্কুট। মিষ্টিতে ব্যবহৃত হচ্ছে বাসি রস, মানবদেহের জন্য ক্ষতিকারক রঙ। আবার কোনো প্রতিষ্ঠানে রঙ মিশিয়ে খাদ্য উৎপাদন করা হচ্ছে। প্রায় সবকটি প্রতিষ্ঠানের কারখানাতেই অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে।
র্যাবের এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অভিযোগে শহরের জুগিডহর এলাকায় সম্রাট বেকারিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই দিনে শহরের বড়হাট এলাকায় গিয়ে দেখা যায় ন্যাশনাল ফুড নামক বেকারিতে নোংরা পরিবেশে মেঝেতে তৈরি খাবার রাখা হয়েছে। এই দায়ে এই প্রতিষ্ঠানটিকেও এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাদকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।

র্যাবের অভিযান
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জাকি বলেন- নোংরা পরিবেশে ভেজাল খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য আইনে ৫টি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৭০ হাজার জরিমানা করা হয়েছে। এসব বিশাল পরিমাণ ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন- আজকের এ অভিযান শেষ হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/ওমর ফারুক নাঈম/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























