কমলগঞ্জ প্রতিনিধি
মুজিববর্ষে নতুন ঘর পেল দুই চা শ্রমিক পরিবার
ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠান
মুজিববর্ষ উপলক্ষে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জের গৃহহীন দুইটি চা শ্রমিক পরিবারকে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে রবি রেলীর ও মাধবপুর ইউয়িনের মাধবপুর চা বাগানের সাজু শীলের কাছে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা।
সমাজ সেবা অফিসের সমাজকর্মী সুমন পালের সঞ্চালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলার অবিআরডিবির সাবেক চেয়ারম্যান সমাজ সেবক ইমতিয়াজ আহমদ, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আসিদ আলী।
ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ বলেন, শেখ হাসিনার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গৃহহীন,অসহায় ও দুঃস্থদের জন্য বাসস্থান নির্মাণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। সরকারের সব প্রকল্প
বাস্তবায়ন হলে দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তর কমলগঞ্জের বাস্তবায়নে কুরমা ও মাধবপুর চা বাগানে ৮ লাখ ১ হাজার ৪৫৮ টাকা ব্যয়ে দুটি ঘর নির্মাণ করা হয়েছে।
এর আগে এক অনুষ্ঠানে সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১ হাজার ২৫ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট ৫১ লাখ ২৫ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























