ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৩, ৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৮, ৮ ডিসেম্বর ২০২০

কমলগঞ্জে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু

কম্বল বিতরণ কার্যক্রম

কম্বল বিতরণ কার্যক্রম

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চলতি শীত মৌসুমের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জের ৯টি ইউনিয়নের দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী মাধবপুর, ইসলামপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থঅনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সমাজ সেবক ইমতিয়াজ আহমদ প্রমুখ। এছাড়াও গণ মাধ্যমকর্মী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আসাদুজ্জাম জানান, বুধবার ৯ ডিসেম্বর পর্যায়ক্রমে কমলগঞ্জের বাকি ইউনিয়নগুলোতে দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হবে।  

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়