ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৬, ৮ ডিসেম্বর ২০২০

লাউয়াছড়ায় পর্যটকদের মাস্কবিহীন চলাচল, বাড়ছে করোনা ঝুঁকি

লাউয়াছড়া জাতীয় উদ্যান

লাউয়াছড়া জাতীয় উদ্যান

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোর মত মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত ১৮ মার্চ থেকে পর্যটকদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেগুলো খুলে দেওয়া হয়।

পর্যটন কেন্দ্রের পাশাপাশি সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু লাউয়াছড়ায় আসা পর্যটকদের অধিকাংশই সেটা মানছেন না।

সম্প্রতি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেক এলাকা ঘুরে দেখা যায়, সরকারি বিধি নিষেধের কারণে পর্যটন কেন্দ্রে প্রবেশের সময় মাস্ক পরে ঢুকলেও পরবর্তীতে অধিকাংশ পর্যটক মাস্কবিহীনভাবে ঘোরাফেরা করছেন। স্বাস্থ্যবিধিও মানছেন না। এতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি।

এদিকে পর্যটন এলাকায় মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হওয়ার সম্ভাবনা জেনেও পর্যটকদের আচরণের পরিবর্তন আনা যাচ্ছে না। 

সোমবার কমলগঞ্জের মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যানে বেড়াতে আসা বেশির ভাগ পর্যটকের মাঝে এমন দৃশ্য দেখা গেছে।

ঢাকা থেকে আসা পর্যটক মো. রাশেদুল করিম বলেন, পরিস্থিতি মোকাবেলায় সরকারের চেষ্টার ঘাটতি দেখা যায় না। কিন্তু পর্যটকদের মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে।

ফেনী থেকে আসা পর্যটক মাহমুদ আলী বলেন, অতীতে অনেকবারই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নানা ঔদাসীন্য দেখা গেছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, নো মাস্ক নো এন্ট্রি লাউয়াছড়ায়। স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আগত পর্যটকদের বলা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

পর্যটন কেন্দ্রে প্রবেশের পর যদি পর্যটকরা মাস্ক খুলে অবাধে ঘোরাফেরা করেন সেটি তার জন্য ঝুঁকির। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  সরকারি নিষেধাজ্ঞা না মানলে প্রয়োজনে আইন অনুযায়ী শাস্তি দেয়া হবে।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়