ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:০৮, ৯ ডিসেম্বর ২০২০

ছোট কাগজ ‘অনার্য’র মোড়ক উন্মোচিত

মোড়ক উন্মোচন অনুষ্ঠান

মোড়ক উন্মোচন অনুষ্ঠান

সাহিত্যের ছোট কাগজ ‘অনার্য’ এর মোড়ক উন্মোচিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের শেরপুরে শ্রীহট্ট সাহিত্য সংসদের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।

শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীহট্ট সাহিত্য সংসদের আহ্বায়ক নুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী। প্রধান আলোচক ছিলেন কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

এর আগে শেরপুরে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে টি বাংলা ক্রিয়েশনের নির্মিত ‘প্রকৃতির পালাবদলে শেরপুর’ প্রামাণ্য চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়। বিকেলে র‍্যালি ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়