ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৪, ৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:২৫, ৯ ডিসেম্বর ২০২০

শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন মৌলভীবাজারের পাঁচ নারী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জেলার পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে  জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার নির্বাচিত জয়িতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্য এবং অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি সফল মায়েদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করেন।

পরে জেলায় নারী উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন জয়িতার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

শ্রেষ্ট জয়িতারা হলেন- শিরিন আক্তার, রাশেদা বেগম, সুকৃতি ভৌমিক, ছাপা বেগম ও ফাতেহা ফেরদৌস চৌধুরী।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়