কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:৫৫, ৯ ডিসেম্বর ২০২০
রোকেয়া দিবসে কমলগঞ্জের ৩ নারী পেলেন জয়িতা পুরস্কার
কমলগঞ্জের জয়িতারা
বেগম রোকেয়া দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের ৩ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কমলগঞ্জের জয়িতারা হলেন- উপজেলা পর্যায়ে সফল জননী ক্যাটাগরিতে মঞ্জুশ্রী সিনহা, উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে রুবিনা আক্তার ও ইউনিয়ন পর্যায়ে সমাজ উন্নয়নে অবদান ক্যাটাগরিতে আমিনা ইসলাম।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (৯ ডিসেম্বর) মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাশ, তথ্য আপা কর্মকর্তা স্বর্ণালী সিনহা প্রমুখ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























