কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৭:১৮, ৯ ডিসেম্বর ২০২০
শব্দকর সম্প্রদায়ের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন
নির্মাণ কাজের উদ্বোধন
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ইউনিয়নে অনগ্রসর শব্দকর সম্প্রদায়ের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) বেলা ২টায় পতনঊষার ইউনিয়নের হরিস্মরণ গ্রামে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নের পিছিয়ে পড়া শব্দকর সম্প্রদায়ের গৃহহীন ৫০ পরিবারের জন্য ঘর নির্মাণ করা হবে।
প্রতিটি ঘরে ব্যয় হবে ১ লাখ ৭০ হাজার টাকা করে। ৫০টি ঘরে মোট ব্যয় হবে ৮৫ লাখ টাকা। ইতোমধ্যে ৪টি ঘরের আংশিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে বাকি ঘরগুলো নির্মাণ করা হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোসাদ্দেক আহমদ মানিক , উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মেতিালিব তরফদার প্রমুখ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























