মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৩৮, ৯ ডিসেম্বর ২০২০
মৌলভীবাজার সদর উপজেলার পাঁচ নারী পেলেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মৌলভীবাজার সদর উপজেলার পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ও সদর উপজেলা প্রশাসন নির্বাচিত জেলা ও উপজেলা পর্যায়ের জয়িতাদের মাঝে সম্মাননা দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় এসময় উপজেলা নির্বাহি অফিসার শরীফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিখারুন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সমাজে নারীদের অবদান এবং মানব সভ্যতায় নারীদের অপরিহার্য এবং অনস্বীকার্য ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া তিনি সফল মায়েদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করেন।
পরে জেলা ও উপজেলায় নারী উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় জয়িতার হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।
উপজেলা পর্যায়ে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন- শ্যামলী দাশ পুরকায়স্থ, সুকৃতি ভৌমিক, শিরিন আক্তার, রাশেদা বেগম ও জলি বেগম।
সমাজ উন্নয়নে অসামান্য রাখায় জয়িতা সম্মাননা পেয়েছেন শ্যামলী দাশ পুরকায়স্থ। সফল নারী হিসেবে সম্মাননা পেয়েছেন সুকৃতি ভৌমিক। অর্থনৈতিকভাবে সফল নারী শিরিন আক্তার। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন জলি বেগম। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন রাশেদা বেগম।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























