ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০১, ৯ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে নতুন এসপি মোহাম্মদ জাকারিয়া

পর্যটন ও প্রবাসী জেলা মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার  হিসেবে দায়িত্ব পেয়েছেন  স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। আর মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদকে বৃহত্তর জেলা কুমিল্লার দায়িত্ব দেওয়া হয়েছে। 

পুলিশ সুপার (এসপি) ও একই পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে ১২ জেলায় নতুন এসপি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া জেলার বাইরে ১২ পুলিশ সুপার পদমর্যাদার পদে রদবদল আনা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) এ রদবদল এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফারুক আহমেদ বিভিন্ন জনবান্ধব কাজের মাধ্যমে মৌলভীবাজারে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। করোনা মোকাবেলায় তিনি ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন। জুয়া ও ডাকাতি প্রতিরোধ, মামলার জট কমিয়ে আনা, বিট পুলিশিং এবং পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তাঁর কার্যকর উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়। 

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়