মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৪৪, ১১ ডিসেম্বর ২০২০
মৌলভীবাজারে দুইদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
মেলা ঘুরে দেখছেন নেছার আহমদ এমপি
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে এবং মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শুরু হয়েছে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক” সেমিনার ও কৃষি মেলা (২০২০-২০২১)।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আহাম্মেদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনেন্দু ভৌমিক, ৬ নংএকাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান প্রমুখ।
মেলায় মোট ১৮ টি স্টল বসেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) শেষ হবে এই মেলা ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























