ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:৩৩, ১০ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারের স্বাদকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা

সর্বোচ্চ ভ্যাট (মূসক) প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে মৌলভীবাজারের স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুট। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সিলেটে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে স্বাদ-এর পরিচালক জাহেদ আহমদ চৌধুরীর হাতে এ সম্মানননা তোলে দেন অতিথিরা।

এদিনে  মৌলভীবাজারের গ্রিন লিফ ইনোভেশন লিমিটেডকেও সম্মাননা দেয়া হয়। জেলা পর্যায়ে মৌলভীবাজারের এ দুটি প্রতিষ্ঠান সম্মাননা পায়।  

জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আবু তাহের শোয়েব। সভাপতিত্ব করেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আহসানুল হক। 

চলতি বছরের সর্বোচ্চ ভ্যাট (মূসক) প্রদানকারী হিসেবে জাতীয় পর্যায়ের ৯টি ও জেলা পর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠান পুরস্কার ও সম্মাননা পেয়েছে। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন বলেন, সরকার ঘোষিত ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’-এর অধীনে এই পুরস্কার দেয়া হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়