কমলগঞ্জ প্রতিনিধি
গরুসহ গ্রামবাসীর হাতে ৩ গরুচোর আটক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পশ্চিম বিলেরপার গ্রামে তিন গরু চোরকে আটক করা হয়। চুরি করে নেওয়া একটি গরুসহ ৩ গরুচোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।
আটক গরুচোর কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের আম্বর আলীর ছেলে সিএনজি অটো চালক তজমুল আলী (৪৪), আদমপুর ইউনিয়নের হুমেরজান গ্রামের কালা মিয়ার ছেলে শাহ আলম (২৫) ও আবুল হোসেনের ছেলে দুলাল মিয়া(২২)।
আদমপুর ইউনিয়নের সদস্য হেলাল মিয়া জানান, গত ১ মাসে এ গ্রামের ৫টিসহ আশপাশের গ্রামের প্রায় ১০টি গরু চুরি হয়। এতে গ্রামবাসী অতিষ্ট হয়ে উঠছে। গতরাতে তিলকপুর গ্রামের সফের উদ্দিনের বাড়ী থেকে ১টি গরু চুরি করে নিয়ে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামে গেলে গরুসহ তাদেরকে ফজরের নামাজ থেকে কের হওয়া মুসল্লীরা চোরাই গরু দেখে চিৎকার করলে গ্রামবাসীরা এসে গরুসহ তিন চোরকে আটক করে।
হাজীপুর ইউনিয়নের সদস্য গুলজার আহমদ জানান, গ্রামবাসীর সহযোগিতায় গরুসহ ৩ গরু চোরকে আটক করে কুলাউড়া থানায় পুলিশের হাতে তোলে দেওয়া হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় একটি গরুসহ ৩ চোর আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনায় গরুর মালিক বাদি হয়ে একটি মামলা দায়ের করছে। আটক চোরদেরকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























