ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ১০ ডিসেম্বর ২০২০

কমলগঞ্জে পাওয়ার ট্রিলার চাপায় বৃদ্ধার মৃত্যু

কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের হেরেঙ্গা বাজারে পাওয়ার ট্রিলার(ট্রলি) চাপায় আমেনা বেগম (৮৫) নামে পথচারী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধা ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তৈমুছ মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা দেড়টায় আদমপুর-কুরমা সড়কের হেরেঙ্গা বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বাবার বাড়ি থেকে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় স্বামীল বাড়ি যাবার পথে পেছন দিক থেকে আসা একটি পাওয়ার ট্রিলার (ট্রলি) বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে ট্রলি চালক পলাতক রয়েছে। থানার পুলিশ ট্রলিটি জব্দ করেছে।

কমলগঞ্জ থানার এএসআই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃদ্ধার মরদেহ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়