ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ১১ ডিসেম্বর ২০২০

নৌকা পেয়েও তিনি চতুর্থ

খোরশেদ আহমদ খান সুইট ও সিএম জয়নাল আবেদিন

খোরশেদ আহমদ খান সুইট ও সিএম জয়নাল আবেদিন

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইটকে বেছে নিয়েছেন ভোটাররা। চরমভাবে প্রত্যাখাত হয়েছেন নৌকা প্রতীক পাওয়া প্রার্থী সিএম জয়নাল আবেদিন। নৌকা পেয়েও তিনি চার প্রার্থীর মধ্যে চতুর্থ হয়েছেন।

বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। আর আওয়ামী লীগ মনোনীত সিএম জয়নাল আবেদিনের নৌকা প্রতীক পেয়েছে ৯৬৬ ভোট। ধানের শীষের প্রার্থী আব্দুল মোক্তাদির মুক্তারের পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী খয়রুল আমীন চৌধুরী টিপু আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ১৮ ভোট। 

অথচ বিজয়ী প্রার্থী আওয়ামী লীগ নেতা খোরশেদ আহমদ খান সুইট দলীয় মনোননয় চেয়েছিলেন। কিন্তু পাননি। নৌকা প্রতীক পান চতুর্থ হওয়া সিএম জয়নাল আবেদিন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অদূরদর্শীতার কারণেই এমন ধ্বসের শিকার হয়েছেন নৌকার প্রার্থী।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ের ৮টার দিকে উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি দলীয় প্রার্থী ও স্বতন্ত্র ২জনসহ মোট ৪ জন প্রতিদ্বন্ধিতা করেন। এ ইউনিয়নের ১৩ হাজার ৪৩৬ ভোটারের মধ্যে ৮ হাজার ৫৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) গত ২ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর নির্বাচন কমিশন উক্ত পদ শূন্য ঘোষণা করায় উপ-নির্বাচন হয়েছে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়