ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ১১ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:২২, ১১ ডিসেম্বর ২০২০

কুলাউড়ায় ট্রেনে কাটা বৃদ্ধের লাশ উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া রেলস্টেশনের আউটার রেলগেট এলাকা থেকে লাশটি উদ্বার করা হয়। 

পুলিশ জানায়, সন্ধ্যা ছয়টায় খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার কাছে একটি চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটে লিখা অনুয়ায়ী মৃত ব্যাক্তি বড়লেখা উপজেলার রফিক উল্লা। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। ধারণা করা হচ্ছে  বিকেলে কোন এক সময় ট্রেনে কাটা পড়েছেন সেই বৃদ্ধ ।

কুলাউড়া রেলওয়ে পুলিশের (ওসি) স ম কামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়