বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় মেয়র-কাউন্সিলর পদে ৩৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করে দেন। এসময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোবাইল ফোন প্রতীক পেয়েছেন।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ করা হবে। বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























