ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৫, ১২ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:৩৭, ১২ ডিসেম্বর ২০২০

বঙ্গন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানালেন মৌলভীবাজারের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

ছবি: ওমর ফারুক নাঈম

ছবি: ওমর ফারুক নাঈম

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানালেন মৌলভীবাজারে কর্মরত প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (১২ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় এদিন প্রতিবাদী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক, মামুনুর রশীদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শামসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এএসএম আব্দুল ওয়াদুদ, নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি, আজিম উদ্দীন সরদার, গণফুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ফজলুল আলী, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের।

প্রতিবাদ সমাবেশে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতার ভাস্কর্য অবমাননা ভাংচুরের তীব্র নিন্দ জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তি অর্জন করেছে।

বক্তব্যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও বাঙালি জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তারা।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্যই একটি গর্বিত জাতি স্বতন্ত্র পরিচয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর দুর্লভ সম্মান বাঙালি পেয়েছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল জাতির পিতার আজীবনের লালিত স্বপ্ন।

আইনিউজ/নাঈম/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়