নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:১৩, ১২ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে রাস্তায় মৌলভীবাজারের ব্যবসায়ীরা
ছবি: ওমর ফারুক নাঈম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এবং অবমাননার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন মৌলভীবাজারের ব্যবসায়ীরা।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার চেম্বারের সভাপতি মো. কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, চেম্বারের পরিচালক আবু সুফিয়ান, মহিম দে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আনছার আহমদ লেচু, নাটাবের সভাপতি বকসি ইকবাল আহমদ, নাট্যকার আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবল আলম, নারী উদ্যোক্তা চৌধুরী রোকেয়া মাহবুব, শিরিন আক্তার প্রমুখ।
সঞ্চালনা করেন অ্যাভোকেট গৌছ উদ্দিন নিক্সন।
এসময় বক্তারা জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান এবং বঙ্গবন্ধুকে অবমাননার পেছনে জড়িত ইন্ধনদাতাদেরও বিচারের আওতায় আনার দাবী জানান।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























