মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৫৭, ১২ ডিসেম্বর ২০২০
মৌলভীবাজারে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালিত
মৌলভীবাজারে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন
আজ ১২ ডিসেম্বর মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দিবস। রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবিতে এবং মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রতিরোধের আহবানে মৌলভীবাজারে দিবসটি পালিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় শহরের চৌমোহনা চত্ত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির উদোগে পালন করা হয় দিবসটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান।
জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এড. মকবুল হোসেন, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী, বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
সমাবেশে বক্তারা রাজনীতিতে ধর্মের ব্যবহার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ, সাম্প্রদায়িক উসকানিদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























