ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৭, ১২ ডিসেম্বর ২০২০

স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি: টিকা থেকে বঞ্চিত আড়াই হাজার মা-শিশু

ফাইল ছবি

ফাইল ছবি

বেতন বৈষম্য নিরসনে নিয়োগবিধি সংশোধনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের চলমান কর্মবিরতির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জে হাম ও রোবেলার টিকা থেকে বঞ্চিত হচ্ছে আড়াই হাজারের বেশি মা ও শিশু। 

কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রের তালিকাভুক্ত ১৫৪৬ জন শিশু এবং ১১২৫ জন মা টিকা থেকে বাদ পড়েছেন।

গত ২৬ নভেম্বর থেকে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ১১টা হতে বিকাল ৩ টা  পর্যন্ত উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন শুরু করেন। শনিবার (১২ ডিসেম্বর)দুপুরে খোঁজ নিয়ে জানা যায় তাদের কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির ফলে নির্ধারিত তারিখে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রর তালিকাভুক্ত ১৫৪৬ টি শিশু হাম ও রোবেলার টিকা বঞ্চিত হয়েছে। একই সাথে গর্ভবর্তী ১১২৫ জন মা টিকা বঞ্চিত হচ্ছেন।

কমলগঞ্জের এক শিশুর বাবা আখিবুর রহমান বলেন, শিশু ও মায়েদের  নির্ধারিত তারিখে এসব টিকা দিতে হয়। সম্প্রতি স্বাস্থ্যকর্মীদের চলমান কর্মবিরতির কারণে টিকা দেওয়া হয়নি বলে তারা কিছুটা হলেও দুর্ভোগে পড়েছেন।

হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কমলগঞ্জ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনজুমান আরা রুবি, সম্পাদক অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী, উপজেলা সদস্য আবুল হোসেন বলেন, তাদের ন্যায্য দাবি আদায়ে এ কর্মবিরতি পালন করছেন। এজন্য তারা এ মাসে কোন কেন্দ্রে হাম ও রোবেলার টিকা দেননি। 

নির্ধারিত তারিখে টিকা না দিলে শিশু ও মায়েদের কোন সমস্যা হবে না বলে তারা বলেন। সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচ্চপর্যায়ে এ দাবি নিয়ে আলোচনা হয়েছে তাই আশা করা যাচ্ছে অচিরেই কর্মবিরতি প্রত্যাহার হতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা. এম মাহবুবুল আলম ভুঁইয়া কর্মবিরতির কারণে  ইপিআই কার্যক্রম (টিকাদান) কার্যক্রম বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, এসময়ে শুধুমাত্র পৌরসভা এলাকায় যারা নতুন করে টিকাদানের প্রশিক্ষণ নিয়েছে তারা পৌর এলাকায় টিকা দিচ্ছেন।

আর পুরো উপজেলার ৯টি ইউনিয়নের ২৭টি টিকাদান কেন্দ্রেরস্বাস্থ্যকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা নিচ্ছেন না বলেই তারা শিশু ও মায়েদের টিকা দিচ্ছেন না।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়