ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কামরুল হাসান শাওন

প্রকাশিত: ১২:৩৬, ১৩ ডিসেম্বর ২০২০

বাজারে শীতকালীন সবজি এলেও সাধারণের সাধ্যে নেই দাম

ছবি: কামরুল হাসান শাওন

ছবি: কামরুল হাসান শাওন

শীত কাল আসলেই বাজারে দেখা মিলে বাহারি রকমের শাক-সবজির। শিম, ফুলকপি, বাঁধাকপিসহ নানা জাতের সবজি ওঠেছে বাজারে। তবে এবছর বাজারে দর নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজারে সবিজি ওঠলেও সাধের মধ্যে নেই দাম। শাক-সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে সরেজমিনে মৌলভীবাজার পশ্চিম বাজারের আরত ঘুরে দেখা যায়, শীতকালীন সবজি বাজারে উঠলেও গত বছরের তুলনায় এবছর দাম বেশ চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ, টমেটো, শিমসহ সবরকমের সবজি।

আরত ঘুরে দেখা ফুলকপি প্রতি ৫ কেজি ১০০টাকা,  বাঁধাকপি ৫কেজি ৯০টাকা, বেগুন ৫কেজি ১০০ টাকা, মিষ্ট লাউ ২০০ টাকা পিস, লাল শাক ৫ কেজি ৬০ টাকা, পুদিনা পাতা ৫ কেজি ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সাতকরা প্রতি হালি ১৫০ টাকা, ১০০ পিস লেবু ৪০০ টাকা, লাউ ৩০ টাকা পিস, পেঁপে ৫ কেজি ১৩০ টাকা, সিম ৫ কেজি ১২০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা।

টমেটো ৫ কেজি ৩৮০ থেকে ৪০০ টাকা, গাজর ৫ কেজি ২০০টাকা, সালগম ৫ কেজি ৮০ টাকা, পেঁয়াজের ডাটা ৩০ টাকা আঁটি, নতুন আলু ৫ কেজি ২০০ টাকা, মুলা ৫কেজি ৭০টাকা, প্রতি আঁটি ১২ টাকা, মরিচ কেজি ১০০ টাকায় বিক্রি করছেন পাইকাররা৷

আড়তদার সেলিম আইনিউজকে বলেন, এবছর বাজারে তুলনামূলক সবজির পরিমান কম থাকায় সবজির দাম বেড়েছে।

খুচরা ব্যবসায়ী আকরাম বলেন, আমরা আড়তদারের কাছ থেকে দামে সবজি কিনে কিভাবে বিক্রয় করবো। আজ কাঁচা মরিচ বাজারে নেই বলে চলে একজন আড়তদার বিক্রয় করছে আর দাম ১০০ টাকা কেজিকেজি ৫০০ টাকা ।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়