ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ১৩ ডিসেম্বর ২০২০

সম্মুখ যুদ্ধ স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

মানববন্ধন

সম্মুখ যুদ্ধের স্মরণে সারাদেশে ১৩ টি স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। অন্যান্য জায়গার মতো ২০১২ সালে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দর এলাকাও  নির্মিত হয়েছিল একটি সম্মুখ যুদ্ধ স্মৃতিসৌধ। কিন্তু নির্মাণের পর এটি রক্ষণাবেক্ষণের অভাবে পুরো এলাকা ঝোঁপঝাড়ে ভরে গেছে।

শমশেরনগর সম্মুখ যুদ্ধ স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করে তা রক্ষণাবেক্ষণের দাবিতে রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

নবধারা কমিটির শমশেরনগর বিমানবন্দর এলাকায় সম্মুখ যুদ্ধ স্মৃতিসৌধের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক শাহজাহান মানিক, প্রভাষক আবু সাদাত মো. সায়েম, মেকারামীন চৌধুরী, শামছুল হক মিন্টু ও জাহিদুল ইসলাম প্রমুখ। পরে সম্মুখ যুদ্ধ স্মৃতিসৌধের ঝোঁপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন করেন। একই সাথে পার্শ্ববর্তী শমশেরনগরে বধ্যভূমি স্মৃতিসৌধও ধোঁয়া মোছা করেন। 

নবধারা শমশেরনগর-এর সমন্বয়ক মাহমুদুর রহমান বলেন, সম্মুখ সমর স্মৃতিসৌধ নির্মাণের পর থেকে ফটকে তালা দিয়ে রাখলেও স্থানীয় প্রশাসন বা কেউ তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেনি। ফলে পুরো এলাকা ঝোঁপঝাড়ে আচ্ছাদিত হয়ে পড়ে।

একই সাথের পাশের বধ্যভূমি স্মৃতিসৌধ অবহেলায় ও অযত্নে পড়েছিল। গত বছরও নবধারা শমশেরনগর এ দুটি স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফুল দিয়ে  বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

আজকের মানববন্ধনে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, দুটি স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়ে দায়িত্বশীল কারো কাছে ফটকের চাবি হস্তান্তর করলে মানুষজন সেখানে গিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করতে পারবে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়