ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৭:৩০, ১৩ ডিসেম্বর ২০২০

কৃপাসিন্ধু ভট্টচার্য্য’র ‘আত্মস্থ আত্মকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বিশ্ব কবিমঞ্চ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা লেখক কৃপাসিন্ধু ভট্টাচার্য্য’র ‘আত্মস্থ আত্মকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় মনসুন চাইনিজ রেস্টুরেন্টে মোড়ক উন্মচোনের এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা। 

এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব কবিমঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি এডভোকেট দীপ্তেন্দ্র দাসগুপ্ত কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন সাহিত্যিক লেখক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব।

অনুষ্ঠানে গ্রন্থের লেখক কৃপাসিন্ধু ভট্টাচার্য্যকে মাল্যদান করেন প্রধান অতিথি মুজিবুর রহমান।

অনুষ্ঠানে পূজা ভট্টাচার্যের সঞ্চালনা স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কবি পলাশ দেবনাথ।  এছাড়াও বক্তব্য রাখেন লেখক মোঃ আবু তাহের, গ্রন্থের প্রকাশক আব্দুল মুক্তাদির, লোক গবেষক অমলেন্দু দাশ মিলন, লেখকের ছাত্র শিক্ষক আতিকুল ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী সুপ্তা ভট্টাচার্য্য, সহকর্মী রাজকুমার মিত্র প্রমুখ।

এছাড়াও এদিন অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কবি এম শাহাবুদ্দিন আহমেদ শিহাব, এবং বিশ্ব কবিমেঞ্চের কেন্দ্রীয় কমিটির অহবায়ক কবি পুলক কান্তি ধর।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়