নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মন্ত্রীর কাছে ডিও লেটার
মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন সংসদ সদস্য নেছার আহমদ।
চিঠিতে উল্লেখ আছে, হাওড়, চা বাগান, সমতল ঘেরা জেলা মৌলভীবাজারে জনসংখ্যা ২০ লাখেরও অধিক। প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জেলায় দেশ ও বিদেশের পর্যটকরা পরিদর্শনে আসেন। সে কারণে, জননেত্রী শেখ হাসিনার সরকার এ জেলাকে পর্যটন জেলা হিসেবে ঘোষণা দিয়েছেন। পর্যটন জেলার পাশাপাশি প্রবাসি অধ্যুধিত জেলা হিসেবেও মৌলভীবাজার সমধিক গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন হয়েছে এবং সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। কিন্তু জেলাবাসী মানুষের দীর্ঘদিনের দাবী একটি মেডিকেল কলেজ না থাকায় স্বাস্থ্যক্ষেত্রে জেলাটি অনেক পিছিয়ে।
২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ছাড়া জেলায় বড় কোন হাসপাতাল নেই। এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালেও নেই কার্ডিয়াক ইউনিট, আই.সি.ইউ, সি.সি.ইউসহ উন্নত চিকিৎসা ব্যবস্থা। যে কারণে বড় দুর্ঘটনার শিকার ও হৃদরোগে আক্রান্তসহ জটিল রােগীদের ঢাকা ও সিলেটে যেতে হয়। অনেকেই পথিমধ্যে মারা যান। এ অবস্থায় প্রবাসী ও পর্যটন এ জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা খুবই জরুরী হয়ে পড়েছে।
এ জেলায় মেডিকেল কলেজ স্থাপন হলে হাওড় ও চা বাগান এলাকার পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য চিকিৎসা শাস্ত্রে পড়ার নতুন সুযােগ তৈরি হবে যা নবদিগন্তের সূচনা করবে। এছাড়া আধুনিক চিকিৎসাসেবাও চালু হবে। সার্বিক দিক বিবেচনা করে জরুরী ভিত্তিতে দ্রুত সময়ে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপনের ব্যবস্থা নিতে সবিশেষ অনুরােধ করছি।
গত ২৬ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এর কাছে এই দাবি জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উল্লেখ্য, মৌলভীবাজারে মেডিক কলেজ স্থাপনের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে দাবী জানিয়ে আসছিলেন এখানকার জনসাধারণ। এই দাবী দফায় দফায় জাতীয় সংসদের বিভিন্ন অধিবেশনেও উপস্থাপন করা হয়েছে। কিন্তু পাশবর্তী জেলা গুলোতে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন হলেও মৌলভীবাজার জেলা এখনও বঞ্চিত।
আইনিউজ/নাঈম/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























