ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২০, ১৩ ডিসেম্বর ২০২০

বিটিইএসএ’র মনু অঞ্চলের ৫৬তম আঞ্চলিক বার্ষিক সভা অনুষ্ঠিত

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদ(বিটিইএসএ)-এর মনু অঞ্চলের ৫৬ তম আঞ্চলিক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে এ আঞ্চলিক বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা বাগান কর্মচারী পরিষদ(বিটিইএসএ)-মনু অঞ্চরের সভাপতি মতানভীর হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীলিপ যাদবের সঞ্চালনায় আঞ্চলিক বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিটিইএসএ-ও সভাপতি মাহবুব রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিইএসএ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিটিইএসএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সহ-সম্পাদক সঞ্জয় কান্তি ভট্টাচার্য, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, ইয়াকুব মিয়া ও এ জেড এস এম সোয়েব। বার্ষিক আঞ্চলিক সভায় সাংগঠনিক তৎপরতা আরও জোরদার বিষয়ে মত বিনিময় ও আলোচনা করা হয়েছে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়