মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৩৬, ১৪ ডিসেম্বর ২০২০
মৌলভীবাজার পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি
মৌলভীবাজার পৌরসভা
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তালিকা অনুযায়ী, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে মৌলভীবাজার পৌরসভার নির্বাচন।
তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষ ৩ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

উল্লেখ্য, প্রথম ধাপে ২৫ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৮ ডিসেম্বর। গত ২২ নভেম্বর এই ধাপের তফসিল ঘোষণা করা হয়েছিল।
দ্বিতীয় ধাপে ৫৭ টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয় গত ২৯ নভেম্বর। এই সকল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।
ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি এবং ফেব্রুয়ারিতে মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫টি পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























