মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:২২, ১৪ ডিসেম্বর ২০২০
শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলন
প্রদীপ প্রজ্জ্বলন
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একটি কালোদিন ১৪ ডিসেম্বর। এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকাররা পরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের।
বাংলার সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে স্মরণ করল মৌলভীবাজারের বিভিন্ন সংগঠন।
সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার স্থানীয় শহীদ মিনারে উত্তরণ খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে।
এর আগে উত্তরণ খেলাঘর আসর পৌর চত্ত্বর, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট তাদের কার্যালয় থেকে আলোর মিছিল নিয়ে শহীদ মিনারে আসে।

এ সময় খেলাঘর সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন পাশাপাশি স্থানীয় সংস্কৃতিকর্মীরা এতে অংশগ্রহণ করেন। অন্যদিকে, ছাত্র ইউনিয়নের সভাপতি পিনাক দেব, ছাত্রফ্রন্ট সভাপতি রেহনুমা রুবাইয়াত ও দুই সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উত্তরণ খেলাঘর আসরের সভাপতি শাহাদাত হোসেন বলেন, জাতির সূর্য সন্তানদের প্রতি আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছি। সে সাথে ঘৃণা প্রকাশ করছি সেই সব নরপিচাশদের প্রতি যারা এই দেশের গুণীজনদের পরিকল্পিতভাবে হত্যা করে এই জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। এবং এখনো তাদের প্রেতাত্মারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা তাদের অপতৎপরতা বন্ধের জোর দাবী জানাই।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























