ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৭, ১৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:২৪, ১৫ ডিসেম্বর ২০২০

বোরো মৌসুমে সেচ সুবিধায় মনু নদীর স্লুইচগেট বন্ধ

স্লুইচ গেইট

স্লুইচ গেইট

মৌলভীবাজারে পনেরো হাজার হেক্টর জমিতে বোরো মৌসুমে সেচ কাজের সুবিধায় মনু নদীতে অবস্থিত স্লুইচ গেইট বন্ধ করা হয়েছে। এতে বোরো মৌসুমে দুই উপজেলার প্রায় ৮ ইউনিয়নের চাষীরা উপকৃত হবেন।

মঙ্গলবার সকালে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মনু নদীর সেচ প্রকল্পের আওতাধীন মনু ব্যারেজ এর গেইট বন্ধ করা হয়।

এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পৌর মেয়র ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ। এছাড়া স্থানীয় উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন আসন্ন বোরো মৌসুমে যাতে কৃষকরা পানির সংকটে না পড়েন সে জন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মনু নদীর স্লুইচ গেইট বন্ধ করা হলো। এর ফলে গেইটের উজানের দিকে ক্যানেলের মাধ্যমে আটটি ইউনিয়নে বোরো জমিতে সেচ দিতে পারবেন চাষীরা। এছাড়া বোরো চাষের আওতা এবং ফসল উৎপাদন বাড়বে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়