মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৫৯, ১৫ ডিসেম্বর ২০২০
শিশুরা আঁকলো মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা
জেলা প্রশাসকের কাছ থেকে পুরস্কার নিচ্ছে একটি শিশু
শিশুদের তুলিতে ওঠে আসলো মুক্তিযুদ্ধের নানা চিত্র। শিশুরা আঁকলো মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা, পাক-আর্মি ও রাজাকার, আলবদর, আলশামসদের বর্বরোচিত হত্যাযজ্ঞ ও নিপীড়ন।
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো রচনা, চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধের গল্পলিখন প্রতিযোগিতা। অসীম সাহসিকতায় মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীনের নানা গল্প, বীরত্বগাঁথা, আত্মদান ওঠে আসে তাদের লেখনিতে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সার্কিট হাউসের মুনহলে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভানেত্রী কবিতা ইয়াসমীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা, লেডিস ক্লাবের সদস্যগণ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























