ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ১৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:১৪, ১৬ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজারে নতশির শ্রদ্ধায় পালিত হচ্ছে বিজয় দিবস

পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে বাঙালি জাতির গৌরবের বিজয় দিবস। 

বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন।  

পরে ধারাবাহিকভাবে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি শোয়েব, আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা সানজিদা শারমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, জেলা তথ্য অফিসার আবুস ছত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান পুস্প স্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও মৌলভীবাজার প্রেস ক্লাব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মৌলভীবাজার জেলা সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ, প্রগতি লেখক সংঘসহ নানা রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী  নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়