বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় ছাত্রলীগ সভাপতিকে ছুরিকাঘাত, ১৪৪ ধারা জারি
ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষে নৌকার মিছিল করানোয় উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর হামলা করে ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনায় বড়লেখায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দিবাগত দেড়টায় বড়লেখা পৌর শহরে ১৪৪ ধারা জারির বিষয়ে মাইকিং করানো হয়েছে। ১৬ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষে নৌকার মিছিল করাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর হামলার জেরে সংঘর্ষের পর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বড়লেখা উপজেলা পরিষদ কমপ্লেক্স হতে বড়লেখা সরকারি কলেজ এলাকা পর্যন্ত ১৬ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করে প্রশাসন।
১৬ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উদ্ভুত পরিস্থিতি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স হতে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত স্থানজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুপুর ২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
প্রসঙ্গত, বড়লেখা পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষে নৌকার মিছিলকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের ওপর হামলা করে ছুরিকাঘাত করা হয়েছে। বড়লেখা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের ভাতিজা ছাত্রলীগ নেতা শিমুল আহমদের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনীতে এই হামলার ঘটনা ঘটে। এদিকে ছাত্রলীগের সভাপতির ওপর হামলার খবরে রাত সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে পাখিয়ালা এলাকায় ছাত্রলীগের কর্মীরা জড়ো হন। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় রাত সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষ হয়। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ আহমদসহ উভয় পক্ষের প্রায় ১০ জন গুরুতর আহত হন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























