ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৮, ১৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:৪০, ১৬ ডিসেম্বর ২০২০

বিজয়ের দিনে সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

"রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর"- শিরোনামে উদীচী মৌলভীবাজার এর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশের মতো মৌলভীবাজারেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে গৌরবের বিজয় দিবস। বিজয়ের ৫০তম বর্ষে পদার্পণ ও সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক শক্তির উত্থান ও আস্ফালন প্রতিরোধের আহবান জানিয়ে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে উদীচী কর্মীরা পরিবেশন করেন দেশাত্মবোধক ও জাগরণের গান।

তাদের পরিবেশনায় ছিল-এক সাগর রক্তের বিনিময়ে, সালাম সালাম হাজার সালাম, মাঝি নাও চাইরা দে, তীর হারা এই ঢেউয়ের সাগরসহ বেশ কিছু একক ও কোরাস গান।

 সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে একাত্তরের বীর শহীদদের স্মরণে গান পরিবেশনায় অংশ্রগহণ করে ধ্রুবতারা ললিতকলা একাডেমী শিল্পীরা। শিশু-কিশোরদের কণ্ঠে একের পর এক ভেসে আসে, 'ও আলোর পথযাত্রী', কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত 'চল চল চল'সহ বিভিন্ন গান।

এর আগে উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সকল নেতাকর্মীদের  উপস্থিতিতে  সকাল ৮ ঘটিকায় পুস্পস্তবক অর্পণ করেন উদীচীর কর্মীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায়  বিজয় দিবসের গুরুত্ব এবং দেশে চলমান সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে বক্তব্য দেন উদীচী নেতারা

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী। 

এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী কর্মীরা ছাড়াও সমাজের নানা স্তরের মানুষ উপস্থিত হয়েছিলেন। শিল্পীদের পাশাপাশি তারাও ঠোঁটে তোলে নিয়েছেন বিজয়ের গান। নীরব মনে স্মরণ করেছেন মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়