কমলগঞ্জ প্রতিনিধি
ধলাই নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ধলাই নদীতে মরদেহ দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানা-পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশের একটি দল বেলা আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তবে উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী পুরুষের হবে। লাশটি প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























