ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৪, ১৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২৩:৪১, ১৬ ডিসেম্বর ২০২০

আজিজুর রহমান কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিপিএএম

চ্যাম্পিয়ন সিপিএএম

চ্যাম্পিয়ন সিপিএএম

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-এর চ্যাম্পিয়নশীপ অর্জন করলো সিপিএএম, মৌলভীবাজার সদর।

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের বিকেলে মৌলভীবাজার স্টেডিয়ামে কোয়াব কাপের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

ব্যাট করতে নেমে কোয়াব কুলাউড়া টিম ১২৯ রানের টার্গেট দেয় সিপিএএমকে। জবাবে ৩ উইকেট ও ১৬ ওভার হাতে রেখেই বিজয় ছিনিয়ে নেয় সিপিএএম। কুলাউড়া কোয়াব টিম ৯ উইকেটে ১২৮ রান অর্জন করে রানার্সআপ হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান  ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টিটু, ব্যবসায়ী হাসিব হোসেন খাঁন বাবু, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন ও সৈয়দা জেরিন আক্তার, ব্যবসায়ী সৈয়দ মুনিম আহমদ রিমন, আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি খয়রুজ্জামান শ্যামল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজদানি ইমরান, ক্রিকেট উপকমিটির সদস্য সচিব ও পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, জাতীয় টিমের বোলার ইবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজীব হাসান, কোয়াব মৌলভীবাজারের সভাপতি বিমান ঘোষ বিল্কু, সাধারণ সম্পাদক হাসান আহমদ জাবেদ, ব্যবসায়ী মনোয়ার আহমদ রহমান, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ, সিপিএএম সদরের সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, ব্যবসায়ী ও আইনিউজের প্রকাশক জাহেদ আহমদ চৌধুরী।

টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন তাজিদ। সেরা বোলার অনুপ এবং প্লেয়ার অব দা ফাইনাল হয়েছেন ফরহাদ।

স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মৌলভীবাজার জেলা শাখা। টুর্নামেন্টে জেলার আটটি দল অংশগ্রহণ করে।

৫০ ওভারের খেলায় অংশ নেয়া দলগুলো হলো মৌলভীবাজার সদর কোয়াব, শ্রীমঙ্গল কোয়াব, রাজনগর কোয়াব, কমলগঞ্জ কোয়াব, কুলাউড়া কোয়াব, জুড়ি কোয়াব, বড়লেখা কোয়াব ও মৌলভীবাজার সিপিএএম। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার আইনিউজ (www.eyenews.news)।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়