কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
বিজয় দিবস উদযাপন
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ৩১বার তোপধ্বনির মাধ্যমে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এরপর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান।
এরপর কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে ধলই চা বাগানেবীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
আলোচনায় অংশ নেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলম ইকবাল, সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে, উপজেলার ৯টি ইউনিয়নে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনে নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























