কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে টিএসপি-ডিএপি সার সংকট, চিন্তিত কৃষক
ফাইল ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জের সার ডিলারদের দাবি চাহিদার তুলনায় সরকারিভাবে বরাদ্দ কম হওয়ায় উপজেলায় ডিএপি ও টিএসপি সারের সংকট দেখা দিয়েছে। এদিকে বাজারে ঘাটতি থাকায় বোরো, সবজি ফসল নিয়ে চিন্তিত হয়ে পড়েছে কৃষকরা।
ডিএপি ও টিএসপি সার চাহিদা মতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। তবে কৃষি বিভাগের দাবি সারের সংকট নেই।
কমলগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় সবজি বোরো আবাদ হয়েছে ১ হাজার ৫০০ হেক্টর। আর সবজি আবাদ শেষ পর্যায়ে। এছাড়া বোরো আবাদের বীজ তলা তৈরীতে ব্যস্ত কৃষকরা। চলতি ডিসেম্বর মাসে কমলগঞ্জ উপজেলায় ডিএপি ৬১ টন, টিএসপি ২৫ টন ও অন্যান্য সার ১১ টন বরাদ্দ এসেছে।
এ বরাদ্দ ১০ জন সার ডিলারের মধ্যে ভাগ করে দেয়া হয়। কিন্তু চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় কৃষকরা সার সংকটে পড়েছেন বলে দাবি ডিলারদের।
কৃষি অধ্যুষিত আদমপুর, মাধবপুর, শমশেরনগর, পতনঊষার ইউনিয়নের কয়েকজন কৃষক জানান, বর্তমানে শীত মৌসুমে প্রচুর শাক সবজি চাষ হচ্ছে। এতে ডিএপি সার ও টিএসপি সার দরকার হয়। টিএসপি সার থাকলেও ডিএপি রাসায়নিক সার সংকটে ভুগছেন চাষিরা।
টমেটো, করলা, বাঁধাকপিসহ রবি মৌসুমের চাষিরা বিপাকে পড়েছেন সার নিয়ে। এতে ব্যাহত হচ্ছে সবজি আবাদের। ডিলারের দোকানে সার পাওয়া যাচ্ছে না।
আদমপুর ইউনিয়নের নইনার পারের কৃষক সাদেক হোসেন, মতিন মিয়া বলেন, টমেটো, করলায় ডিএপি সার দরকার হয়। ১০ কেজি দরকার হলে ডিলাররা ৫ কেজি দিচ্ছেন। এতে চাহিদা মতো সার দেয়া সম্ভব হচ্ছে না।
আদমপুরের সার ডিলার আব্দুল মন্নান খাঁন বলেন, বাজারে টিএসপি ও ডিএপি সারের চাহিদা প্রচুর। কৃষকরা শীতকালীন শাক সবজি ও বোরো ধান চাষাবাদে ব্যস্ত। তবে সময় মতো বরাদ্দ না পাওয়ায় পর্যাপ্ত ডিএপি সার কৃষকরা কিনতে পাচ্ছেন না।
একই ভাবে নাম প্রকাশে অনিচ্ছুক শমশেরনগরের এক ডিলার জানান, কমলগঞ্জ উপজেলায় ডিসেম্বরের ২৫ টন টিএসপি সার বরাদ্দ হলে তা পর্যাপ্ত নয়। ডিলার প্রতি যে সার বরাদ্দ করা হয়েছিল তা শেষ হয়ে গেছে। বাকী দিন কিভাবে যাবে তাই বরাদ্দ বেশি
দরকার।
ভানুগাছ বাজারের সার ডিলার চৌধুরী টের্ডাস-এর মালিক রাজু চৌধুরী সার সংকটের কথা স্বীকার করে বলেন, কৃষকদের প্রচুর সার প্রয়োজন। আমরা পর্যাপ্ত দিতে পারচ্ছি না। বরাদ্দ বাড়ানো দরকার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিশ্বজিৎ রায় বলেন, ডিলারদের দোকানে পর্যাপ্ত সার আছে। কোন সার সংকট নেই। আরও সারের জন্য চাহিদা পাঠানো হয়েছে দ্রুত সার চলে আসবে। কমলগঞ্জ উপজেলা সার ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, কোন সংকট নেই। চাহিদা মতো সার আছে। কৃত্রিম সংকট তৈরী করলে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























