মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৫৭, ১৭ ডিসেম্বর ২০২০
মৌলভীবাজার প্রেসক্লাবে ‘কবিতায় বিজয়ের উচ্চারণ’
বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় দিবসের শেষ প্রহরে "কবিতায় বিজয়ের উচ্চারণ" শিরোনামে কবিতা পাঠের আসরের আয়োজন করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।
তবে এদিন শুধু কবিতা পাঠেই শেষ নয় অনুষ্ঠানের মনোগ্রাহী আবেদন। কবিতা পাঠের পর্যায়ক্রমিক ধারায় সাহিত্য ও কাব্য তথ্যের নানা অনুসঙ্গ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, লেখক সরওয়ার আহমদ।
কবিতার সাথে শিল্পী তমাল ফেরদৌস দুলালের গাওয়া গানে মুগ্ধ হোন উপস্থিত সাংবাদিকবৃন্দসহ সকলে।
কবি ও সাংবাদিক সালাহউদ্দিন ইবনে শিহাবের সাহিত্যরসে ভরা প্রাঞ্জল উপস্থাপনায় এবং প্রেসক্লাব সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুলের সভাপতিত্বে কাব্য চর্চায় নিবেদিত সাংবাদিকদের অনেকে স্বরচিত, কেউ কেউ গুণী কবির কবিতা পাঠ করেছেন।
মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মুজাহিদ আহমদ, নূরুল নাভেদ, আহমদ আফরোজ, সালেহ এলাহী কুটি প্রমুখ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন।
দর্শক-শ্রোতা হিসেবে প্রেসক্লাবের প্রবীণ ও নবীন সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























