ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ১৭ ডিসেম্বর ২০২০

জয় বাংলা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জয় বাংলা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দও, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, মৌলভীবাজার পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র (২) আসাদ হোসেন মক্কু।

এ সময় সাংবাদিক আব্দুর রব, এনটিভি ইউরোপ ও দৈনিক গণকন্ঠের মৌলভীবাজার প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফসহ মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ১২ টি টিম অংশগ্রহণ করে। এটি সপ্তাহব্যাপী পরিচালিত হয়। চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়