কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে ১০৭ গীর্জায় বড়দিনের অনুদান
বড়দিনের অনুদান বিতরণ
আগামী ২৫ ডিসেম্বর বড়দিন। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব। বড়দিন উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৯টি খাসিয়া পুঞ্জিসহ বিভিন্ন চা বাগানের মোট ১০৭টি গীর্জায় সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ উপস্থিত হয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১০৭ গীর্জাসমূহের মন্ডলীর হাতে অনুদানের অর্থ বিতরণ করেন।
মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুছিয়াং-এর সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ফিরা পত্মীসহ সকল পুঞ্জির প্রধানরা।
জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ৬৭টি গীর্জার জন্য ৭ লাখ ৭৬ হাজার টাকা ও কমলগঞ্জ উপজেলার খাসিয়া পুঞ্জিসহ ৪০টি গীর্জার জন্য ৫ লাখ ৬৮ হাজার টাকা মিলিয়ে মোট ১৩ লাখ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়।
আসন্ন বড়দিন উপলক্ষে সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে বড়দিনের একটি কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























