ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৬, ১৭ ডিসেম্বর ২০২০

কমলগঞ্জে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার বেলা দুইটায় আদমপুর বাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ ওভারের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এম এ আহাদ।

শিক্ষক আবদুল গণি দুলালের সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী সাদেক হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মানস কান্তি সিংহ, নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা, আদমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

টুর্নামেন্টে মোট ১৬ টি দলের অংশগ্রহণ করবে। এদিকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ঢাকা ফ্যাশন ও করিমপুর স্পোর্টিং ক্লাব। 

খেলায় করিমপুর স্পোর্টিং ক্লাব ১৬ ওভারে ১৫৩ রান সংগ্রহ করে। জবাবে ঢাকা ফ্যাশন ২ উইকেট হারিয়ে ১৫৪ রান করে জয় লাভ করে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়