বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১৯:৩৬, ১৭ ডিসেম্বর ২০২০
বাংলাদেশ এখন আর গরীব দেশ নয় : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশ এক সময় গরীবের দেশ ছিল। ভিক্ষুকের দেশ ছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। আজ বাংলাদেশ আর গরীবের দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার কারণে দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের উন্নয়ন হচ্ছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিতরণ অনুষ্ঠানে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারি আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির সওদাগর, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, উপজেলা তাতী লীগের আহ্বায়ক মহিউদ্দিন গোলজার, ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌছ উদ্দিন প্রমুখ।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























