মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৩৩, ১৮ ডিসেম্বর ২০২০
মৌলভীবাজারে জন্ম নিলো তিন জমজ শিশু
বিজয় দিবসের দিনে জন্ম নিলো তিন জমজ শিশু। মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে তিন জমজ শিশুর জন্ম দেন সবজি বিক্রেতা মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী শেফালী বেগম। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায়।
জানা যায়, শেফালী বেগম প্রসব ব্যথা নিয়ে বুধবার (১৬ ডিসেম্বর) মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। তারপর সন্ধা ৭টা, রাত ১১টা ও সাড়ে ১১টায় একে একে তিনটি পুত্র সন্তানের জন্ম হয়। মোহাম্মদ জাকারিয়া জানান, পরে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় জেনারেল হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।
তিন জমজ শিশুর বাবা মোহাম্মদ জাকারিয়া বলেন, আমার তিনটা শিশুই সুস্থভাবে জন্ম নিয়েছেন। শুকরিয়া।
চিকিৎসক ডা. তওহীদ বলেন, ‘তিনটা বাচ্চা একই গর্ভে জন্মগ্রহণ করেছেন। এখন বাচ্চাদের মূল যে সমস্যা থাকে, তাহলো ওজন কম। নরমাল ওজন হওয়া উচিৎ ২৫’শ গ্রাম। এরমধ্যে দুইটা বাচ্চার ওজন হচ্ছে ২২শত গ্রাম আর একটা বাচ্চার ওজন হচ্ছে ১৭শত গ্রাম। মা কিছুটা দুর্বল ছিলেন। বাচ্চারাও কিছুটা দুর্বল। আমরা চিকিৎসা দিচ্ছি।
আইনিউজ/ওমর ফারুক নাঈম/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























